প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৫ পিএম
জনগণকে কনভেন্স করাই ছিল নির্বাচনে আমাদের ইঞ্জিনিয়ারিং বলে মন্তব্য করেছেনবিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার দেশ গড়ার পালা। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি অঙ্গীকার করে বলেন, জুলাই সনদের প্রত্যেকটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি।



