রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ : তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। তিনি বলেন, এবার আমাদের দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার দেশ গড়ার পালা। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!