রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহতদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:২৮ পিএম

জুলাই শহীদ পরিবার ও আহতদের  অরাজনৈতিক থাকার আহ্বান  সারজিসের

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কোনোভাবেই রাজনৈতিক দলের ছায়ায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি সবাইকে আহ্বান জানান, যেন তারা কোনো ধরনের প্রলোভন বা বিভাজনের মধ্যে না পড়ে গণ-আকাঙ্ক্ষার পক্ষে ঐক্যবদ্ধ থাকেন।

রোববার রাজধানীর একটি মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে এক ধরনের নীরব সমঝোতা তৈরি হয়েছে, যার কারণে বিভিন্ন মামলার আসামিরা সহজেই জামিন পাচ্ছে এবং আন্দোলনকারীদের পরিবার ও আহতরা নানা ধরনের হুমকির মুখে পড়ছেন।

সারজিস আলম আরও বলেন, অতীতে যে সব প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধীদের ওপর দমননীতি চালানো হয়েছে, সেগুলোতে কাঙ্ক্ষিত সংস্কার না এনে বরং নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দল যদি বিরোধী মত দমনের রাজনীতি করে, তবে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হবে।

শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, তাদের উচিত কোনো রাজনৈতিক পক্ষের হাতিয়ার না হয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার পাশে থাকা এবং ঐক্য ধরে রাখা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!