রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ফিরে যা বললেন জামায়াত নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্র থেকে ফিরে যা বললেন জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, প্রয়োজনীয় নির্বাচন সংস্কার না করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

ফেব্রুয়ারির প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে শঙ্কা নেই, তবে নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য সরকারের কাছে সংস্কারের আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি।’

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজন করা উচিত। অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

উল্লেখ্য, তাহের ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যান। প্রতিনিধিদলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমানও যুক্তরাষ্ট্র থেকে দলের প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!