প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। বিষয়টি সময় সংবাদ-কে নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক।
জানা গেছে, সারজিস আলম বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। সৌদি আরবে তিন দিন অবস্থান করে ওমরাহ পালন শেষে তিনি মিশরে যাবেন।
তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মিক প্রশান্তির উদ্দেশ্যে সারজিস আলম ভাই ওমরাহ পালনে গিয়েছেন। আমরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করছি।’



