রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছে: সেলিমা রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:০৮ পিএম

দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছে: সেলিমা রহমান

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে নারী শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। 

একটি দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না উল্লেখ করে সেলিমা রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে। তাই দেশব্যাপী নারীকে স্বাবলম্বী করতে বিএনপি আবারও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা নিতে প্রস্তুত। 

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!