রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০৪ পিএম

নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

এ সময় নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এছাড়া আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!