রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরবঙ্গ থেকে প্রচারণা শুরু করবেন জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০৭ এএম

উত্তরবঙ্গ থেকে প্রচারণা শুরু করবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের প্রথম দিন ২২ জানুয়ারি তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ এ গণসংযোগ করবেন এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

পরদিন ২৩ জানুয়ারি দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় গোর-ই-শহিদ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

এদিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার মাধ্যমে তার উত্তরবঙ্গ সফরের কর্মসূচি শেষ হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!