রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আল্লাহ কোথাও বলেনি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশত পাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৩ পিএম

আল্লাহ কোথাও বলেনি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশত পাবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, এমন কথা আল্লাহ কোথাও বলেননি। আমাদের মা বোনেরা সবাই সরল৷ কোরআন শিক্ষার নাম করে তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে৷ আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। এর জন্য কোনো মার্কাকে ভোট দেওয়ার দরকার নেই।  

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, কিছু লোক নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবেই৷ এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবেনা৷ দেশের মানুষ জেগে গেছে৷ এবার ভোট আমরা দেবই।

এসময় বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। 

ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে৷ সকল ধর্মের মানুষেরা শান্তিতে থাকবেন। 

বিএনপি ক্ষমতা নেওয়ার ১৮ মাসের মধ্য এক কোটি শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!