রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মার্চে প্রবাসী আয়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১২:৩০ পিএম

মার্চে প্রবাসী আয়ে বেড়েছে  বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতীকী ছবি

পবিত্র রমজান মাস শেষ ও ঈদুল ফিতরের কারণে প্রবাসী বাংলাদেশিরা স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২৮৩ কোটি মার্কিন ডলার, যা প্রায় ৩৪ হাজার ৭৮৪ কোটি টাকার সমান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এক বছরে রিজার্ভে প্রায় ৯ বিলিয়ন ডলারের বৃদ্ধি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!