প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৪২ পিএম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের মূল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেল এখন ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন পর্যায়ে দাম বাড়ছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।
ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখার অনুরোধ রয়েছে। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।



