প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৩২ পিএম
টানা চার দফা কমানোর পর এবার দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর সমন্বয় করা হয়েছে।
এর আগে টানা কয়েক দফা দাম কমার পর বাজারে স্বর্ণের এই হঠাৎ উল্টো প্রবণতা দেখা দিল।



