রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাড়ল দেশের রিজার্ভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:২৬ পিএম

বাড়ল দেশের রিজার্ভ

প্রতীকী ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৩৬ দশমিক ৭১ মিলিয়ন বা ৩৪.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ এই পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৫১ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।

এর আগের দিন, ১১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা জানান, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ হিসেবে ধরা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে এই নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!