চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি
চলতি বছরের অবশিষ্ট সময়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল রয়েছেন ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। আর নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বুধবার শাখা সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণার অংশ হিসেবে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইব্রাহিম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন। একই সঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করা হয়।
পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাবিবউল্লাহ খালিদকে চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
মাতৃভূমির খবর