রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবির সিনেট অধিবেশনে ৮ আওয়ামীপন্থী শিক্ষক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ১০:২৬ পিএম

চবির সিনেট অধিবেশনে ৮ আওয়ামীপন্থী শিক্ষক 

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে মৌন মিছিলে অংশ নেওয়ার অভিযোগ থাকা আটজন আওয়ামীপন্থী শিক্ষক শনিবারের (৮ আগস্ট) সিনেট অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। এ নিয়ে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিনেটে অংশ নিতে যাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন ফরেস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী, আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম. আবু নোমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট অধিবেশন থেকে বাদ দেওয়ার দাবি আমরা উপাচার্যের কাছে জানিয়েছি। সিনেটে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ওই শিক্ষকরা উপস্থিত থাকলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাব।”

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমরা সিনেটে অংশগ্রহণ করব এবং সেখানে আওয়ামীপন্থী শিক্ষকদের বাদ দেওয়ার আবেদন জানাব। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “সবকিছু বিবেচনা করেই আগামীকালের সিনেট অধিবেশন শুরু করা হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “সিনেট সদস্যদের বাদ দিতে হলে নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। চাইলেই কাউকে বাদ দেওয়া যায় না।”

এদিকে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিনেটে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি থাকার বিধান থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কখনোই ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে এবারও কোনো নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি সিনেটে অংশ নিচ্ছেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (একাডেমিক), উপ-উপাচার্য (প্রশাসন), সরকার, স্পিকার ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধি, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির সদস্যরা অংশ 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!