রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ  চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি

মোতাহের উদ্দিন

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০২:২১ পিএম

বিবাহবন্ধনে আবদ্ধ  চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি

ছবি: প্রতিনিধি

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার পিটস্টপ নামের একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক সভাপতি।

জানা গেছে, ইব্রাহিম হোসেন রনির স্ত্রীর নাম রাইসা। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নরত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর স্থায়ী বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

অন্যদিকে, ইব্রাহিম হোসেন রনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এমফিলের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!