রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ এ মুক্তি পাচ্ছে না সালমানের নতুন সিনেমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৪৭ এএম

ঈদ এ মুক্তি পাচ্ছে না সালমানের নতুন সিনেমা

ফাইল ছবি

বলিউড তারকা সালমান খান অভিনীত নতুন ছবি ‘মাতৃভূমি’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। ঈদুল আজহা উপলক্ষে ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও এখন সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ছবিটি আগামী আগস্টে ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ছবিটির পূর্ব নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি’ রাখা হয়। নাম পরিবর্তনের পাশাপাশি কিছু সংশোধন কাজ চলার কারণেই মুক্তি পিছিয়েছে বলে জানা গেছে।

২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। সালমান খান ছবিটিতে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন, যিনি ওই সংঘর্ষে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।

ছবিটি প্রযোজনা করছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। এতে আরও অভিনয় করেছেন একাধিক পরিচিত অভিনয়শিল্পী।

উল্লেখ্য, এর আগে সালমান খানকে সর্বশেষ একটি অ্যাকশনধর্মী ছবিতে দেখা গেছে, যেখানে তিনি একজন শক্তিশালী চরিত্রে অভিনয় করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!