প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:২০ পিএম
দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। আগের মতো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নুরকে এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে উল্লেখ আছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে।
নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে বিএনপি জোট থেকে নির্বাচিত প্রথমবারের সংসদ সদস্য। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ তার দুই মন্ত্রণালয়ের দায়িত্ব (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) দিয়েছিল। আজ প্রকাশিত গেজেট অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।



