রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেঘালয় সীমান্ত দিয়ে পালানোর পর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার দুইজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৫৪ পিএম

মেঘালয় সীমান্ত দিয়ে পালানোর পর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার দুইজন

ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত বাহিনী। এ সময় আলমগীর হোসেন নামের আরও একজনকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

এরপর তারা ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান নেন।

পুলিশ জানিয়েছে, সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!