রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে ৭ দিন ছুটি পাবেন না যারা, প্রজ্ঞাপনে যা আছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:২১ পিএম

ঈদে ৭ দিন ছুটি পাবেন না যারা, প্রজ্ঞাপনে যা আছে

প্রতীকী ছবি

সরকার পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়েছে। এবার শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাবেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে ছুটির আওতাবহির্ভূত রাখা হয়েছে।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা চালু থাকবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবার জন্য চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মীরাও কাজ করবেন। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও দায়িত্বে থাকবেন।

ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে। বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চ শবে কদর, ১৮ মার্চ অতিরিক্ত সাধারণ ছুটি, ১৯-২০ মার্চ ও ২২-২৩ মার্চ ঈদুল ফিতরের আগে ও পরে, আর ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ছুটি থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!