রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে উদ্যোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে উদ্যোগ

ছবিঃ সংগৃহীত

আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে এবং আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

সভার বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!