রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:০৮ পিএম

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতারের পর তাদের দেশে ফেরানোর জন্য সরকার জোর তৎপরতা শুরু করেছে। একই সময়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, হত্যার পেছনে থাকা নির্দেশদাতারা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার দুজনকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা হবে। কলকাতায় হাইকমিশনের কর্মকর্তারা ইতোমধ্যেই কনসুলার অ্যাকসেস চেয়েছেন।

ওসমান হাদি হত্যা মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, সরকার যেন হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল ব্যক্তিদের কোনোভাবেই দেশত্যাগ করতে না দেয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সও মনে করছে, হত্যার পেছনে আরও বড় কোনো চক্র জড়িত থাকতে পারে।

ডিবি তদন্ত শেষে ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে। চার্জশিটে ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পীকে হত্যার মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বনগাঁও এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করা হয়। তাদের আদালতের নির্দেশে ১৪ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, হত্যাকাণ্ডের পেছনে আরও বড় কোনো চক্র থাকতে পারে। গ্রেফতার ব্যক্তিদের গতিবিধি, যোগাযোগ এবং হত্যার সঙ্গে যুক্ত অন্যদের নাম খতিয়ে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!