রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:৪৩ পিএম

৫ সিটি করপোরেশনে  নতুন প্রশাসক নিয়োগ

ফাইল ছবি

দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্তরা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন—

বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন 

রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান

ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকনুজ্জামান রোকন 

রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী  

কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!