রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুয়েতপ্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৪৮ পিএম

কুয়েতপ্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি বার্তা

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে কুয়েত সরকার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে বর্তমানে সেখান থেকে সরাসরি বাংলাদেশে ফেরা সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের বিকল্প পথ হিসেবে স্থলপথে সৌদি আরবে প্রবেশের পর সেখান থেকে বিমানে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই ভ্রমণ বা ট্রানজিট ভিসা থাকতে হবে। ট্রানজিট ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশটি ত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর চার দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তাই ভিসা সংগ্রহের পর আগে থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশের বিমানের টিকিট নিশ্চিত করে নেওয়ার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি ভ্রমণের আগে সব নিয়ম-কানুন ভালোভাবে জেনে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!