রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০২:১১ পিএম

ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

আজ সোমবার (৩০ মার্চ) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

স্বস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। 

গতকাল ঢাকা ত্যাগের পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!