প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৭:০৭ পিএম
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে। শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণে জরুরি পরিস্থিতি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত করা হলো। এতে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করা।
ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি নিতে পারবেন না।



