রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টেলিকম নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১২:২৯ পিএম

টেলিকম নীতিমালা সংশোধনের  সিদ্ধান্ত নিয়েছে সরকারের

ফাইল ছবি

টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা ২০২৫’ সংশোধনের ঘোষণা দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে নীতিমালাটি পুনর্বিবেচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, অংশীজনদের আপত্তি এবং দেশীয় বিনিয়োগকারীদের অসম প্রতিযোগিতার ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সংশোধন আনা হচ্ছে।

গত বছরের ২২ সেপ্টেম্বর প্রণীত নীতিমালায় টেলিকম খাতের লাইসেন্স কাঠামো তিন স্তরে সীমিত করা হয়। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দেয়।

পর্যালোচনায় উঠে এসেছে, নীতিমালায় বিদেশি অংশীদারিত্বসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে বিস্তৃত পরিসরে ব্যবসার সুযোগ দেওয়া হলেও দেশীয় টাওয়ার ও নেটওয়ার্কভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য সীমিত সুযোগ রাখা হয়েছে। এতে বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা তৈরি হয়।

টেলিকম খাতের বড় অংশ মোবাইল অপারেটরদের নিয়ন্ত্রণে থাকায় ছোট ব্রডব্যান্ড ও অবকাঠামো কোম্পানিগুলোও ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে।

বিভিন্ন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, বড় অপারেটরদের অবকাঠামো খাতে প্রবেশ করলে ছোট প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তবে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন।

মন্ত্রী জানান, নীতিমালাটি পুনর্বিবেচনার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা চলছে এবং একটি সমন্বিত কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!