রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মে মাসেও জ্বালানিতে সংকট হবার সম্ভাবনা নেই: জ্বালানি মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

মে মাসেও জ্বালানিতে সংকট হবার সম্ভাবনা নেই: জ্বালানি মন্ত্রণালয়

প্রতীকী ছবি

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, বর্তমান মজুত পরিস্থিতি বিবেচনায় এপ্রিলের পাশাপাশি মে মাসেও তেলের কোনো ঘাটতি হবে না।

বুধবার এক ব্রিফিংয়ে তিনি জ্বালানি তেল উদ্ধার অভিযান এবং মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল। এছাড়া চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট জ্বালানির উল্লেখযোগ্য পরিমাণ সংরক্ষিত আছে, যা আগামী দুই মাসের চাহিদা পূরণে সক্ষম।

তিনি আরও বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই এবং তা কমানোও হচ্ছে না। তাই অযথা আতঙ্কিত হয়ে তেল কেনার প্রয়োজন নেই।

শিল্প খাতের জ্বালানি সরবরাহ নিয়েও আশ্বস্ত করে তিনি বলেন, কারখানাগুলোতে ডিজেলের কোনো সংকট নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রয়েছে। এছাড়া বেসরকারি খাতে জ্বালানি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!