রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুয়েল পাস চালুতে নতুন ঘোষণা জ্বালানি মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:০৯ পিএম

ফুয়েল পাস চালুতে নতুন ঘোষণা জ্বালানি মন্ত্রণালয়ের

প্রতীকী ছবি

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করতে চালু করা ‘ফুয়েল পাস বিডি’ ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় মোটরসাইকেল নিবন্ধনের সুযোগ চালু করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর এবং ময়মনসিংহ জেলার নিবন্ধিত মোটরসাইকেলগুলো এই ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত হবে।

এদিকে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে এই কার্যক্রমের পরিসর বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এটি চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সফলতা পেলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি উন্মুক্ত করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!