রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাইকারদের জন্য সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:১৬ পিএম

রাজধানীর বাইকারদের জন্য সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়

ফাইল ছবি

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে রাজধানী ঢাকায় ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিসর আরও বাড়ানো হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকদের জ্বালানি গ্রহণ প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড সামাজিক মাধ্যমে জানানো হয়, ঢাকা জেলায় নতুন করে আরও ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

নতুন তালিকাভুক্ত পাম্পগুলোর মধ্যে রয়েছে শ্যামলী, মিরপুর, উত্তরা, তেজগাঁও, মহাখালী, বাড্ডা ও কাজীপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকার একাধিক জ্বালানি স্টেশন।

এর আগে গত ১৩ এপ্রিল থেকে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। সেই তালিকায় তেজগাঁও, আসাদগেট, মহাখালী, শাহবাগ, নিকুঞ্জ ও কল্যাণপুর এলাকার পাম্প অন্তর্ভুক্ত ছিল।

এরও আগে ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি ব্যবস্থায় স্বচ্ছতা ও ডিজিটাল নিয়ন্ত্রণ আনতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শুরুতে এটি শুধু মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সীমিত থাকলেও সফল পাইলটিংয়ের পর ধাপে ধাপে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!