রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাইপলাইনে আরও ৫ হাজার টন ডিজেল এলো দেশে

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৩ এএম

পাইপলাইনে আরও ৫ হাজার টন ডিজেল এলো দেশে

ফাইল ছবি

বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। ভারত থেকে আসা এই চালানটি শনিবার বিকেল পৌনে ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছায়।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। টানা সরবরাহ শেষে নির্ধারিত সময়েই পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও জানান, শিগগিরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান সরবরাহ প্রক্রিয়া শুরু হবে।

এদিকে চলতি মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। সব মিলিয়ে এ মাসে দুই দফায় এখন পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!