রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাড়া বাড়ানো যাবে না,পরিবহন মালিকদের কড়া বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:১৫ এএম

ভাড়া বাড়ানো যাবে না,পরিবহন মালিকদের কড়া বার্তা

ফাইল ছবি

ডিজেলের দাম বৃদ্ধি পেলেও সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া বাড়ানো যাবে না বলে পরিবহন মালিকদের কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ।

দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে একই সঙ্গে পরিবহন খাতের বর্তমান সংকটের বিষয়টিও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

এর পাশাপাশি মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের খরচও অনেক বেড়েছে, যা পরিবহন মালিকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে টিকিয়ে রাখতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সমিতি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!