রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বেড়ে গেলো গণপরিবহনের ভাড়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:১৬ পিএম

বেড়ে গেলো গণপরিবহনের ভাড়া

ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, শুধু নগর পরিবহন নয়, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার যানবাহন এবং আন্তঃজেলা পরিবহনেও প্রতি কিলোমিটারে একই হারে ভাড়া বাড়ানো হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর সরকার তুলনামূলক কম হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

সচিবালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব, যাত্রীস্বার্থ এবং পরিবহন খাতের ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

নতুন ভাড়া কার্যকর হওয়ার ফলে একদিকে পরিবহন মালিকদের কিছুটা স্বস্তি মিললেও অন্যদিকে সাধারণ যাত্রীদের ব্যয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!