রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাসচালিত পরিবহনে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:৫৬ এএম

গ্যাসচালিত পরিবহনে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা

ফাইল ছবি

গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করে বলেন, ভাড়া সমন্বয় করা হয়েছে শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে; গ্যাসচালিত কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া নিতে পারবে না।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে এবং ভবিষ্যতে তেলের দাম কমে গেলে কোনো ধরনের আলোচনা ছাড়াই ভাড়াও কমিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ানোর পেছনে কোনো আন্তর্জাতিক সংস্থার চাপ নেই। বরং বাস্তব পরিস্থিতির কারণে সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পাশাপাশি পাচার রোধ ও ভর্তুকির চাপ কমাতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর সড়ক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশার নিয়ন্ত্রণ জোরদার করা হবে। ধাপে ধাপে প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা চলাচল সীমিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!