রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনে নতুন ৫ উপজেলা অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:২৭ পিএম

বগুড়া সিটি করপোরেশনে নতুন ৫ উপজেলা অনুমোদন

প্রতীকী ছবি

দেশে প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়াকে নতুন সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ নতুন সিটি করপোরেশন ও উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করে। পরে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে স্থানীয় জনগণ নাগরিক ও সরকারি সেবা আরও সহজে পাবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক চাপ সামাল দিতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!