রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে যাত্রী চাপ সামলাতে ১০টি স্পেশাল ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:১৯ পিএম

ঈদে যাত্রী চাপ সামলাতে ১০টি স্পেশাল ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রেলপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী। তিনি বলেন, ঈদযাত্রার সময় যাত্রীচাপ সামাল দিতে আগামীকাল থেকে অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে, যা মোট দশটি ট্রেনে পরিণত হবে।

রোববার (২৪ মে) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

রেলপথ মন্ত্রী জানান, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ রয়েছে। ঈদ উপলক্ষে এই সক্ষমতা কিছুটা বাড়ানো হলেও চাহিদার তুলনায় তা এখনো কম। তিনি বলেন, দেশে ট্রেন, কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার কারণে বড় পরিসরে যাত্রী পরিবহন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, ঈদের সময় যাত্রা নিরাপদ রাখতে ঝুঁকিপূর্ণ কিছু জায়গা চিহ্নিত করে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল চলাচলে বড় ধরনের বিপর্যয় এড়াতে নিয়মিত পর্যবেক্ষণ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনের সময় তিনি বলেন, তিনটি ট্রেনে সামান্য সময় বিলম্ব হয়েছে। একটি ট্রেনের ক্ষেত্রে হুইল স্লিপের কারণে সমস্যা দেখা দেয়, পরে তা দ্রুত মেরামত করে চলাচল স্বাভাবিক করা হয়। এসব ঘটনায় ২০ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।

স্টেশন ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীসেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। টিকিট বিক্রিতে কোনো অনিয়ম হয়নি এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

তবে কিছু স্টেশনের নিরাপত্তা ব্যবস্থায় এখনও ঘাটতি রয়েছে বলেও তিনি স্বীকার করেন এবং তা ধীরে ধীরে উন্নত করার কথা জানান।

পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!