প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৬:৩০ পিএম
ঢাকার আগারগাঁওয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার পর মোবাইল ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এই হট্টগোল চালান।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, “তারা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
বিটিআরসির এক কর্মকর্তা জানান, কার্যালয়ে আসরের নামাজ চলাকালীন বাইরে থেকে ইটপাটকেলের শব্দ শোনা যায়। পরে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



