রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিলেন হাসনাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৪:৫৮ পিএম

নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিলেন হাসনাত

ফাইল ছবি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি নির্বাচনি প্রচারণার সময় যুবকদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ যুবকদের নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার অনুরোধ করছেন। তিনি বলেন, “বিয়ের সময় বাবা-মা সাধারণত বলবেন নিজের থেকে কম শিক্ষিত মেয়েকে বিয়ে করার কথা, কিন্তু আমি বলব, জীবনেও এমন পরামর্শ শুনবেন না। বিয়ে করুন নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে।”

তিনি আরও উল্লেখ করেন, “একটা স্ত্রী যেন একটি ইনস্টিটিউশন হিসেবে কাজ করতে পারে। তারা বিয়ের পর কর্মসংস্থান করলে ভালো, না করলে তাও ভালো। পাশাপাশি তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে সক্ষম।”

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!