প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটি বিরোধীদলের ওয়াকআউটের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদে ওয়াকআউট করে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ওয়াকআউটের পর এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি মাত্র তিনটি শব্দ ব্যবহার করেছেন—‘Get out Chuppu’।
এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনে ধারণা, ‘Chuppu’ শব্দটির মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্দেশ করা হয়েছে। সংসদ ও রাজনৈতিক মহলে তিনি সাধারণত ‘চুপ্পু’ নামে পরিচিত।
পোস্ট প্রকাশের ৩৮ মিনিটের মধ্যে দুই লাখেরও বেশি রিঅ্যাকশন এবং প্রায় ১৭ হাজার মন্তব্য পাওয়া গেছে। তবে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।



