রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:২৯ পিএম

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর সুস্থতা কামনা করেছেন ঢাকা-৮ আসনে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় দেওয়া এক বার্তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং একপর্যায়ে জ্ঞান হারান। পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনেকেই।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!