রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গণসংযোগ ও বিক্ষোভের ডাক ১১ দলীয় ঐক্যের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৫৭ পিএম

গণসংযোগ ও বিক্ষোভের ডাক ১১ দলীয় ঐক্যের

ছবিঃ সংগৃহীত

গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ, জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ এবং সেমিনারের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর এক সপ্তাহব্যাপী দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি চলবে।

১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আর ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক বৈঠক শেষে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা মামুনুল হক এবং মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। নেতারা বলেন, জনরায় উপেক্ষা করা হলে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৈঠকে আরও আলোচনা হয় জ্বালানিসংকট ও সংবিধান সংস্কার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!