রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হচ্ছেন শিশির মনির

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:১৫ এএম

বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হচ্ছেন শিশির মনির

ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, বার কাউন্সিল নির্বাচনের সাধারণ আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই সঙ্গে তিনি দেশের আইনজীবীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জানা গেছে, সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে আইনজীবীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এবারের নির্বাচন আইন অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!