রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০১:১৮ পিএম

এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের একটি বড় অংশ মূলধারার রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সূত্র জানায়, নতুন দলে রিফাত রশিদকে যুবসংগঠনের প্রধান সংগঠকের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে হাসিব আল ইসলাম যুক্ত হচ্ছেন ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ আরও কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ‘আপ বাংলাদেশ’ নামের সংগঠনের একাংশ নেতাও একই দলে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন সংগঠক।

বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের একটি বড় অংশের এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ দেশের সাম্প্রতিক আন্দোলন-পরবর্তী নতুন রাজনৈতিক বিন্যাসের ইঙ্গিত বহন করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!