প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:১০ পিএম
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কনটেন্ট নির্মাতা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এছাড়া এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীরও যোগদানের খবর পাওয়া গেছে।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্যবাহী ভূমি। সূর্য সেন ও প্রীতিলতার আদর্শ ধারণ করে এনসিপি এই অঞ্চলকে আরও সুসংগঠিত করবে।
অনুষ্ঠানে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন সভাপতিত্ব করেন এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও এতে উপস্থিত



