রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৪২ পিএম

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় ৭ টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ হলে জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণে জরুরি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!