রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে বার্সা বনাম অ্যাতলেতিকো

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৪ পিএম

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে বার্সা বনাম অ্যাতলেতিকো

ছবিঃ সংগৃহীত

গত শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নাটকীয় জয়ের পর আজ আবারও মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এবার নিজেদের মাঠে খেলবে কাতালান ক্লাবটি, ফলে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে তারা।

তবে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, রোজি ব্লাংকোদের বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন। তিনি বলেন, এই ম্যাচে আবেগ বড় ভূমিকা রাখবে এবং দুই লেগে ভালো ফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তার দল। ঘরের মাঠে শেষ ২৩ ম্যাচে মাত্র একটিতে হেরেছে ফ্লিকের দল।

অন্যদিকে, অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে-এর বিপক্ষে ফ্লিকের ব্যক্তিগত রেকর্ডও বেশ শক্তিশালী। ১০ বার মুখোমুখি হয়ে ছয়বার জয় পেয়েছেন তিনি, হেরেছেন দুইবার।

ইনজুরি সমস্যাও ভাবাচ্ছে বার্সেলোনাকে। বিশেষ করে রাফিনিয়ার অনুপস্থিতিতে লেফট উইংয়ে সুযোগ পাচ্ছেন মার্কাস রাশফোর্ড। গত ম্যাচে রবার্ট লেভানদোভস্কি ও লামিন ইয়ামাল দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন, যা আজকের ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে পরিসংখ্যানের দিক থেকে কিছুটা পিছিয়ে অ্যাতলেতিকো। চ্যাম্পিয়নস লিগে ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনাকে হারালেও সাম্প্রতিক সময়ে তাদের অ্যাওয়ে ফর্ম দুর্বল—শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় ও তিনটি হার।

আজ একইসঙ্গে শেষ আটের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে লিভারপুল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!