রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫২ এএম

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আবারও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগের মতোই দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাকি একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন এসেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। অধিনায়ক টম লাথাম আবারও দলের নেতৃত্ব দিচ্ছেন এবং উইকেটকিপারের দায়িত্বও পালন করছেন।

বাংলাদেশ দলে ওপেনিংয়ে রয়েছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। মিডল অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়সহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়। বোলিং আক্রমণে রয়েছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।

সিরিজের শেষ ম্যাচ হওয়ায় উভয় দলই জয়ের জন্য মরিয়া, ফলে ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!