রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জোড়াতালি দিয়ে বিপিএল নয়—কঠোর অবস্থান তামিমের

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:০৪ পিএম

জোড়াতালি দিয়ে বিপিএল নয়—কঠোর অবস্থান তামিমের

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জোড়াতালি দিয়ে আয়োজন করার চেয়ে না করাই ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজি সংকট ও প্রশাসনিক দুর্বলতার কারণে টুর্নামেন্টের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হলে বিপিএল আয়োজন অর্থহীন হয়ে পড়ে। তার মতে, শুধুমাত্র আয়োজন ধরে রাখার জন্য টুর্নামেন্ট চালানো উচিত নয়।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে গাফিলতি হলে তা গ্রহণযোগ্য নয় এবং জেনেশুনে ভুল করা অপরাধের শামিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি জানান, আগের আসরে কিছু দলের সঙ্গে সঠিক চুক্তি না থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়, যার দায় বোর্ডকেও নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে খেলোয়াড়দের চুক্তি ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করা হবে, যাতে ক্রিকেটাররা কোনো ধরনের সমস্যায় না পড়েন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!