রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে বড় হার বাংলাদেশের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ১০:১৪ এএম

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে বড় হার বাংলাদেশের

সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ডারউইনে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিন বাংলাদেশ ২ উইকেটে ১৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে। দিনের শুরুতেই দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। মাত্র ৩৫ রান যোগ করতেই বাকি আট ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম। তিনি ২২ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়া একাদশের বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। দ্বিতীয় ইনিংসে একাই আটটি উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেন ২২ বছর বয়সী এই পেসার। বাকি দুটি উইকেট নেন অফস্পিনার কোরি রোকিচ্চলি।

এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে টিগু উইলির ১৩০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট নেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসের রানও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তুলতে পারেনি বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় দুই টেস্টের সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা হয়ে এসেছে। আগামী ১৩ আগস্ট ডারউইনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ভুলগুলো দ্রুত কাটিয়ে উঠে মূল লড়াইয়ে ঘুরে দাঁড়ানোই এখন দলের প্রধান লক্ষ্য।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!