রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৪৭ পিএম

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

ফাইল ছবি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি। বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। ইতোমধ্যেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান আবারও বিশ্বকাপে খেলার বিষয়ে পুনর্বিবেচনা করছে। এ কারণে পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। টসের পরেই নতুন জার্সি উন্মোচন করা হবে বলে পরিকল্পনা থাকলেও পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এই স্থগিতকরণের কারণ জানায়নি। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণে অনুষ্ঠানটি করা হয়নি।

পিসিবি প্রধান মহসিন নাকভি গত সোমবার জানিয়েছিলেন, "সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।" এদিকে, গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেন নাকভি। সভায় বিশ্বকাপে দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয়।

এর ফলে স্পষ্ট, পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে দেশটির সরকারের ওপর নির্ভর করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!